পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনোয়ারায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

Share this news with

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-য় অটোরিকশাচালক আইয়ুব আলীকে চেতনানাশক খাইয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পটিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জামাল ওরফে গালকাটা জামাল (৫২) এবং মো. আব্দুল জব্বার (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সকালে আইয়ুব আলী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বেলা ১১টার দিকে আনোয়ারার শোলকাটা রাস্তার মোড়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুনায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আনোয়ারা থানা পুলিশ জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালককে বিষাক্ত দ্রব্য খাওয়ানো হয়েছিল।

এ ঘটনায় গত ৬ মে অটোরিকশার মালিক আলী আহাম্মদ হত্যা ও চুরির মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগেও একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

১

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

২

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৩

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

৬

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

৭

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

৮

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

৯

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

১০

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১১

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

১২

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১৩

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

১৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

১৫

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

১৮

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

১৯

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

২০