মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে দীর্ঘদিনের স্বপ্নের রাস্তা নির্মাণ, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

Share this news with

একটি রাস্তা শুধু ইট-পাথরের নির্মাণ নয়, এটি একটি গ্রাম বা এলাকার মানুষের দীর্ঘদিনের আশা, স্বপ্ন ও উন্নয়নের প্রতিচ্ছবি। নওগাঁর আত্রাই এলাকায় বহু প্রতীক্ষিত একটি রাস্তার কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

এ বিষয়ে আত্রাই থেকে সিফাত বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে তিনি একজন সাধারণ মানুষ হিসেবে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। এ কাজে তাকে সার্বিক সহযোগিতা করেছেন তাঁর ফুপি ও ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল মহিলা মেম্বার শেফালি বেগম। মানুষের প্রতি দায়বদ্ধতা ও আন্তরিকতা নিয়ে তারা একসাথে কাজ করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাস্তা নির্মাণের পথ মোটেও সহজ ছিল না। নানা সমালোচনা, প্রতিবন্ধকতা ও কটূক্তির মুখোমুখি হতে হয়েছে বারবার। তারপরও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ধৈর্য্য ও সাহসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত রাস্তার নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

সিফাত আরও বলেন— “আমি কোনো জনপ্রতিনিধি নই, রাজনৈতিক কোনো পদ-পদবীতেও নেই। আমি এই গ্রামেরই একজন সাধারণ মানুষ। গ্রামের মানুষের কষ্ট কমানোর ইচ্ছা ও ভালোবাসা থেকেই এই ছোট্ট উদ্যোগ। আজ রাস্তা নির্মাণ শেষ হওয়ায় মানুষের মুখের হাসি ও স্বস্তিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৩

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৪

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৫

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৬

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৭

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৮

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

৯

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১০

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১১

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১২

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৩

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৫

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৬

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৭

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৮

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১৯

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

২০