সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২৯ অগাস্ট ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭০০+ চাকরির সুযোগ নিয়ে জাবিতে বসছে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

Share this news with

দেশের শীর্ষস্থানীয় ২৫টিরও বেশি করপোরেট প্রতিষ্ঠানে ৭০০টির বেশি চাকরির সুযোগ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’।

আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে আয়োজিত এ জব ফেয়ারে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সরাসরি জীবনবৃত্তান্ত জমা দিয়ে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রাণ, আরএফএল, ওয়ালটন, একমি, নেসক্যাফে, পোলার ও ইফাদসহ বিভিন্ন খাতের ২৫টিরও বেশি প্রতিষ্ঠান এ আয়োজনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে ৭০০টির বেশি পদে নিয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বুথে সরাসরি সিভি জমা দিতে পারবেন। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।

এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক ক্যারিয়ার হাব। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মা। এছাড়া স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে ব্রিলিয়ান্স রেড চিলি।

জব ফেয়ারের পাশাপাশি অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট। এতে ইউনিসেফের রিসোর্স পারসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের করপোরেট প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করবেন।

সেশনগুলোতে কার্যকর জীবনবৃত্তান্ত তৈরির কৌশল, চাকরির সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপনের পদ্ধতি এবং করপোরেট চাকরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও দক্ষতা নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রয়োজনীয় বাস্তবভিত্তিক ধারণা ও করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হবে।

আয়োজকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি এবং দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় প্রয়োজনীয় দক্ষতার অভাবে কাঙ্ক্ষিত চাকরির সুযোগ থেকে পিছিয়ে পড়েন। সেই লক্ষ্য থেকেই জাকসু আয়োজন করতে যাচ্ছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’।”

তিনি বলেন, “প্রথম বর্ষ থেকে শুরু করে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা সব শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের এইচআর প্রতিনিধিরা শিক্ষার্থীদের সিভি গ্রহণের পাশাপাশি চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন। যোগ্যতার সঙ্গে মিল থাকলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি চাকরির সুযোগও দিতে পারে।”

তিনি আরও বলেন, “বিশেষ ক্যারিয়ার সেশনে ইউনিসেফের প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা মানসম্মত সিভি তৈরি, ভাইভা ও ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং করপোরেট ক্যারিয়ারে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে পরামর্শ দেবেন। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এ আয়োজনের সুযোগ গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার গঠনে এগিয়ে যাবেন।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০