
বগুড়ার নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ ও জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে কন্যা শিশুদের সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় প্রশাসন। চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী ৩ শিশুকে পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পৃথক সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেন ইউএনও।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সারোয়ার জাহান, সমবায় অফিসার ঝরনা রানী দেবনাথ, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব দপ্তর সম্পাদক সালমির ইসলাম, পল্লী সঞ্চয়ী ব্যাংক ব্যবস্থাপক ফাতেমাতুজ জোহরা, তথ্য অফিসার শারমিন আক্তার প্রমুখ।
মন্তব্য করুন