রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ বছরের কষ্টার্জিত সঞ্চয় লুটে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, রায়পুরায় শোক ও ক্ষোভ

Share this news with

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথীকান্দা রেলওয়ে স্টেশনে ২৫ বছর ধরে কষ্ট করে জমানো সঞ্চয় লুটের উদ্দেশ্যে বোবি বেগম (৭০) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের কাছে তিনি ‘বুবি’ বা ‘বোবি’ নামে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে স্টেশনেই বসবাস করতেন এবং ভিক্ষা ও প্ল্যাটফর্ম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

জানা গেছে, গত ৪ জুলাই (শনিবার) রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত মেথীকান্দা রেলওয়ে স্টেশনে তার ছোট ঘরে প্রবেশ করে। তারা বোবি বেগমের কাছে থাকা প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই টাকা তিনি ভিক্ষা ও স্টেশন পরিষ্কার করে দীর্ঘ ২৫ বছর ধরে অল্প অল্প করে জমিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বোবি বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে লাঠিসোটা দিয়ে নির্মমভাবে মারধর করে। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। হামলার পর তার সারাজীবনের কষ্টার্জিত সঞ্চয় লুট করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর গুরুতর আহত ও ক্ষতবিক্ষত মুখ নিয়ে বোবি বেগম কিছু সময় স্টেশনের একটি চেয়ারে নিশ্চুপ বসে ছিলেন। তার চোখেমুখে ছিল অসহায়ত্ব আর যন্ত্রণার ছাপ। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।

এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জুলাই ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ময়নাতদন্ত শেষে বোবি বেগমের মরদেহ দাফন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দীর্ঘ ২৫ বছরের কষ্টার্জিত সঞ্চয় রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো বোবি বেগমের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১১

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৩

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

১৪

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

১৫

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

১৬

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

১৭

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

১৮

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

১৯

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

২০