মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২১ আগস্টের স্মরণে কুবিতে খালেদা জিয়ার নামফলকের পাশে ছাত্রদলের ফুলের টব স্থাপন

Share this news with

১৯৭১ সালের ২১ আগস্টের স্মৃতি স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলকের পাশে ফুলের টব স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেগম খালেদা জিয়ার নামফলকের পাশে চারকোণায় ৪ টি ফুলের টব স্থাপন করা হয়। এ সময় কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল বাশারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুবি ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, ‘১৯৭১ সালের ২১ আগস্ট মুক্তিযুদ্ধের এক হৃদয়বিদারক অধ্যায়। সেই সময় মেজর জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর হেফাজতে থাকা তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে জেনারেল জামশেদের উদ্দেশে একটি দৃঢ় ভাষার চিঠি লিখেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আমার স্ত্রী খালেদা আপনার হেফাজতে। তাকে সম্মানের সঙ্গে আচরণ করুন; অন্যথায় একদিন এর জবাব দিতে হবে।’ এই কথাগুলো ছিল একজন স্বামীর ভালোবাসা, একজন মুক্তিযোদ্ধার সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের প্রতীক।’

তিনি আরও বলেন, ‘ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা নয়, চরিত্রই একজন নেতাকে মহান করে। জিয়াউর রহমান যুদ্ধক্ষেত্রে যেমন দেশকে ভালোবেসেছেন, তেমনি পরিবারের মর্যাদা রক্ষায়ও ছিলেন অবিচল। আর বেগম খালেদা জিয়া বন্দিত্বের মধ্যেও মাথা নত করেননি। তরুণ ছাত্র নেতাকর্মীদের এই মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। একইসঙ্গে আজ আমাদের অঙ্গীকার হোক গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সাহসী হব, সত্যের পক্ষে দাঁড়াব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করব।’

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২১ আগস্ট জিয়াউর রহমান তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে তৎকালীন পাকিস্তানি সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জামশেদকে একটি চিঠি লিখেছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক ও জীবনীভিত্তিক সূত্রে উল্লেখ রয়েছে। সে সময় খালেদা জিয়া পাকিস্তানি বাহিনীর হেফাজতে ছিলেন এবং বিজয়ের পর ১৬ ডিসেম্বর তিনি মুক্তি পান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

১

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

২

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

৩

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

৪

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৫

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৬

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৭

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৮

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৯

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

১০

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১১

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১২

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১৩

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৫

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৬

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৭

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৮

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৯

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

২০