মোঃ শামছুল হক, হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি
১১ মে ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোসেনপুরে ট্রাকসেলে উদ্বোধন হলো ভর্তকি মূল্যে টিসিবির পণ্য

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

আসন্ন পবিত্র ঈদুল আযাহা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রে কিশোরগঞ্জের হোসেনপুর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে ) বিকেলে পৌর  এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও হোসেনপুর উপজেলা পরিষদ প্রশাসক কাজী নাহিদ ইভা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির এ ট্রাক সেল কার্যক্রমে ডিলার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলার ৬ টি ইউনিয়নের ও ১ পৌরসভার সরকারী নিয়োগ প্রাপ্ত ডিলারা। উদ্বোধনী দিনে শত শত নিম্নআয়ের মানুষ লাইনে দাঁড়িয়ে ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করেন।

টিসিবি নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা,
প্রতি কেজি চিনি ৮০ টাকা ও মসুরের ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, “সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং নিম্নআয়ের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পারে সেজন্য টিসিবির ট্রাক সেল চালু করা হয়েছে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কারসাজি করতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। “ডিলার ব্যতীত টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় দণ্ডনীয় অপরাধ। কেউ এর ব্যত্যয় ঘটালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এসময় তিনি ক্রেতাদের শৃঙ্খলা রক্ষা করে লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহের আহ্বান জানান।

ট্রাক থেকে টিসিবির পণ্য নিতে আসা গৃহিণী আকলিমা আক্তার বলেন, “বাজারে তেল ১৯০ টাকা, চিনি ১১০ টাকা, ডাল ১২০ টাকা। এত দামে কিনে সংসার চালানো কঠিন। টিসিবির ট্রাক আসছে তাই কম দামে কিনতে পারতাছি। সরকারকে ধন্যবাদ।”

রিকশাচালক আব্দুল সিদ্দিক মিয়া  বলেন, “ ঈদ উপলক্ষে প্রতি দিন  যদি এই গাড়ি আসে তাইলে আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার হইবো। ইউএনও স্যার নিজে দাঁড়াইয়া থাইকা বিক্রি তদারকি করতাছেন, এটা ভালো লাগছে।”

অফিস সূত্রে জানাযায়, সপ্তাহে ৩ দিন হোসেনপুর পৌরসভার বিভিন্ন পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্রি চলবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর  উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা  অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা উপ – প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীরা কথা বলবেন, কিন্তু নিরাপদ থাকবেন তো?

১

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

২

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

৩

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

৪

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

৫

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

৬

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

৭

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

৮

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

৯

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১০

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

১১

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১৩

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

১৪

তেজগাঁও কলেজ শিক্ষার্থী রানা হত্যার বিচারের দাবিতে সেজান পয়েন্টে অবস্থান

১৫

সীমান্তে পুশ-ইন চেষ্টা পণ্ড: ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

১৬

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৭

মিরপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

১৮

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১৯

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২০