এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

Share this news with

সুনামগঞ্জের সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নে বজ্রপাতে আঁখি নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেল চারটার দিকে উপজেলার নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি (১৫) ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় তাদের ঘরের সামনে খোলায় শুকানোর জন্য ধান রোদে দেওয়া ছিল। বৃষ্টি নামতে শুরু করলে ধান ভিজে যাওয়ার আশঙ্কায় আঁখি দ্রুত সেগুলো গুছাতে যায়। ধান সরানোর একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপালে চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি নিলেও তার আগেই আঁখির মৃত্যু হয়। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয়। গ্রামের মানুষও ঘটনাস্থলে ভিড় করেন এবং এমন মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। আঁখি শান্ত স্বভাবের ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ বলেন, “বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

১

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

২

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

৩

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

৪

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

৫

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

৬

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

৭

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

৮

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

৯

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১০

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১১

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১২

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

১৩

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

১৪

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৫

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

১৬

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

১৭

‘জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার’ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে

১৮

মৎস্য সম্পদের সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান

১৯

ভারতের সঙ্গে ‘অসম চুক্তি’ প্রকাশ ও বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে গণসমাবেশ

২০