
সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে শাহবাগের শহীদ হাদি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে আয়োজকরা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং খাদ্যদ্রব্যের ঊর্ধ্বমুখী দামে সাধারণ মানুষ চাপে রয়েছে। পাশাপাশি খুন, গুম, ধর্ষণ ও নিরাপত্তাহীনতার মতো বিষয় নিয়েও উদ্বেগ রয়েছে। এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সভাপতি নাসরিন নাহার শিলা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম বাদশাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবির পাশাপাশি জনজীবনের বিভিন্ন সংকট নিরসনে সরকারের সুদৃষ্টি কামনা করা হয়।
মন্তব্য করুন