সর্বশেষ
||নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার ১০১টি হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর||শাহবাগে আন্তর্জাতিক সংস্থা SCCM-এর জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হলেন বগুড়ার এসএম ফারহান লাবিব||ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের দ্বিতীয় সেরা প্রতিনিধি বরগুনার মহিবউল্লাহ কিরন||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের সেরা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরের পারভেজ বাঙালি||শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি অনুষ্ঠিত||বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই!||এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ||১৫ বিজিবির অভিযানে ২৯৪ বোতল ফেয়ার ডিল সিরাপ জব্দ
মো: সজিব আলী, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সার সংকটে বিপাকে কৃষক, ডিলার পয়েন্টে দীর্ঘ লাইন

Share this news with

নাটোরের বাগাতিপাড়ায় ইউরিয়া সার সংগ্রহ করতে বিভিন্ন ডিলার পয়েন্টে কৃষকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বুধবার (১৪ মে) ভোর থেকেই উপজেলার ১৬টি ডিলার পয়েন্টে ভিড় করেন কৃষকরা।

আব্দুল আজিজ, রহিম মণ্ডল, মনতাজ আলীসহ অন্তত ৩০ জন কৃষক জানান, প্রতিজনকে মাত্র ২০ কেজি করে ইউরিয়া সার দেওয়া হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক স্থানে দ্রুত সার শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সার পাচ্ছেন না। বর্তমানে কৃষকরা পাট ও তিল চাষের জন্য সার সংগ্রহ করছেন।

উপজেলার মেসার্স সোনালী ট্রেডার্স ও মেসার্স রাজা ইন্টারন্যাশনালসহ প্রায় সব ডিলার পয়েন্টেই একই চিত্র দেখা গেছে। সার নিতে আসা কৃষকদের দীর্ঘ লাইন ও অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, হঠাৎ করে সারের চাহিদা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো উপজেলায় পাট চাষের পরিমাণ বৃদ্ধি পাওয়া। এ বছর পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৮১৫ হেক্টর। তবে বাস্তবে আবাদ হয়েছে ৩ হাজার ৯৩১ হেক্টর জমিতে। এছাড়া সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে জমিতে সার প্রয়োগ বেড়ে যাওয়ায় চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে।

কৃষি অফিস সূত্রে আরও জানা গেছে, বর্তমানে উপজেলায় ইউরিয়া সার মজুত রয়েছে ২১ মেট্রিক টন, টিএসপি ১ মেট্রিক টন, ডিএপি ১৩ মেট্রিক টন এবং এমওপি ৬৯ মেট্রিক টন।

রাজ্জাক আলী নামের এক কৃষক বলেন, “জমিতে এখন সার প্রয়োগের উপযুক্ত সময়। কিন্তু প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় আমরা দুশ্চিন্তায় আছি। সময়মতো সার না পেলে ফসলের উৎপাদনে প্রভাব পড়তে পারে।”

তবে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় জানিয়েছেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। তিনি বলেন, “আগে কৃষকরা বিভিন্ন কীটনাশকের দোকান থেকেও সার কিনতেন। বর্তমানে শুধু নির্ধারিত ডিলার পয়েন্ট থেকে সার বিতরণ করা হচ্ছে। এ কারণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা একসঙ্গে ডিলার পয়েন্টে আসছেন এবং সেখানে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে।”

ডিলাররাও বলছেন, সরকারি বরাদ্দ অনুযায়ী সার বিতরণ করা হচ্ছে। তবে চাহিদা বেশি থাকায় চাপ তৈরি হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার ১০১টি হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

শাহবাগে আন্তর্জাতিক সংস্থা SCCM-এর জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হলেন বগুড়ার এসএম ফারহান লাবিব

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের দ্বিতীয় সেরা প্রতিনিধি বরগুনার মহিবউল্লাহ কিরন

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের সেরা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরের পারভেজ বাঙালি

শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই!

এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ

১৫ বিজিবির অভিযানে ২৯৪ বোতল ফেয়ার ডিল সিরাপ জব্দ

১০

কুমিল্লার দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১১

লালমনিরহাটে কলেজে ভর্তি হতে বাড়ী থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ

১২

ফুসকা চটপটির নামে কী খাচ্ছেন? মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবিতে) আইকিউএসির একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান বিষয়ক কর্মশালা

১৪

দৌলতপুরে আলোচিত পীর হত্যা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে খাজা আহমেদ ও আসাদ

১৫

জাবিতে পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা

১৬

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

১৭

নওগাঁর রানীনগরে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার, এক মাদক কারবারি গ্রেফতার

১৮

বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব–১৯ গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

১৯

বগুড়ার শেরপুরে ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে আমন প্রণোদনা বিতরণ শুরু

২০