মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা

Share this news with

বগুড়া আদমদীঘির সান্তাহারে অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে আইসক্রিম উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কারখানার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা এবং প্রায় ১০ লাখ টাকার প্রস্তুত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় আশা আইসবার ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অভিযানকালে উপস্থিত ছিলেন বগুড়া বিএসটিআইয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন।

বিএসটিআই সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শিশুদের আকৃষ্ট করতে বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল।

পরে সেসব আইসক্রিম সান্তাহারসহ আশপাশের বিভিন্ন গ্রাম ও শহরের খুচরা দোকানে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয় এবং সেখানে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক প্রস্তুত ও আধা-প্রস্তুত আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার স্বার্থে অনুমোদনহীন এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০