তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সন্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল

ছবি— শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল।

Share this news with

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শ্রীমঙ্গল থানা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না শ্রীমঙ্গল থানা।

শনিবার (১৪ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ওসি মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন, যা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে। তিনি গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভিন্ন ভাবে সহযোগিতা ও সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করে বলেন ভবিষ্যতেও পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, পুলিশের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক থাকলে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয়। তারা এমন উদ্যোগের জন্য ওসি মো. জহিরুল ইসলাম মুন্নাকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

১০

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

১১

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

১২

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

১৩

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

১৪

ছাড়পত্র-লাইসেন্স ছাড়াই বান্দরবানের অধিকাংশ করাতকল

১৫

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

১৬

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

১৭

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

১৮

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

১৯

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

২০