সর্বশেষ
||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

দা হাতে পুলিশের উপর হামলাকারী। ছবিঃ মৌলভিবাজার প্রতিনিধ

Share this news with

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দা হাতে হামলা চালিয়ে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে আসামির স্ত্রীর বিরুদ্ধে। দা নিয়ে তেরে আসায় এ সুযোগে আসামি পালিয়ে গেলেও পরবর্তীতে আবারও অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত (২২শে এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সৌয়া ৬টার দিকে।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের কামারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানকে (পিতা: জবরু মিয়া) গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

অভিযোগ রয়েছে, এ সময় তার স্ত্রী জনি বেগম দা হাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।
এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আসামিকে আটক করেও নিরাপত্তাজনিত কারণে ছাড়তে বাধ্য হন।

পুলিশের আরেকটি সূত্রের বরাতে জানা যায়, এ ঘটনার আগেও আরো দু-তিনটি অভিযানে গেলে পুলিশের প্রতি তারা মারমুখী হয়ে উঠে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আব্দুল মান্নানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অপরদিকে, জনি বেগমের বিরুদ্ধেও মাদকদ্রব্য সংক্রান্ত মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এস কে জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একাধিক স্থানে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থানে তল্লাশি শেষে গত (২৪শে এপ্রিল) ভুনবীর চৌমহনা এলাকা থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তবে পুলিশের ওপর হামলাকারী জনি বেগম ওপর পুলিশ নতুন করে একটি মামলা দায়ের করায় তার বিরুদ্ধে ও পরোয়ানা জারি হয়। ঐ নারী জনি বেগম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা এরূপ আচরণকারী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১০

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১১

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১২

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১৩

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৪

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৫

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৬

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৭

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৮

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১৯

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

২০