নোয়াখালী প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Share this news with

‎নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর সাত বছর বয়সী শিশু তাইবা ইলহাম নুহার মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‎
‎বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘নুহা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শিশুর স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎
‎মানববন্ধন শেষে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর আগে গত সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।
‎
‎নিহত তাইবা ইলহাম নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।
‎
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।
‎
‎ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা এটিকে স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিলেন। তাদের অভিযোগ, ঘটনার দিন থানায় হত্যা মামলা দায়ের করতে চাইলেও পুলিশ প্রথমে অপমৃত্যুর মামলা গ্রহণ করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। এরপর নতুন করে হত্যা মামলা দায়েরের বিষয়টি সামনে আসে।
‎
‎মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যার পরও এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত করতে না পারা অত্যন্ত হতাশাজনক। ঘটনার শুরু থেকেই পরিবার হত্যাকাণ্ডের অভিযোগ জানিয়ে আসলেও যথাযথ ব্যবস্থা নিতে বিলম্ব হয়েছে বলে তারা দাবি করেন। বক্তারা দ্রুত তদন্ত শেষ করে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
‎
‎মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

১

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

৩

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

৪

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

৬

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

৭

বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

৯

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১০

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, ইউপি সদস্যের লাশ হস্তান্তর

১১

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১২

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ১

১৩

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

১৪

জ্বালাও-পোড়াও ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

১৫

মিরপুর-১৪ কাফরুলে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

১৬

বিশ্ব আকুপাংচার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

১৮

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১৯

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২০