লালমনিরহাট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবিঃ লালমনিরহাট প্রতিনিধি

Share this news with

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ৬টায় কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোঃ সাইফুল ইসলাম সুজনের বসতবাড়ি থেকে ফেনসিডিল সমজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিল—মোট ৬১১ বোতল।

এ সময় অবৈধ মাদক রাখার দায়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম সুজন (২০), পিতা মোঃ ইয়াকুব আলী; মোঃ মতিউল ইসলাম (৩০), পিতা মৃত ফজলুল হক; এবং উত্তর দলগ্রাম গ্রামের মোঃ স্বপন মিয়া (৩৮), পিতা মোঃ মফিজুল খান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০