মুনিম হোসেন খন্দকার প্রতীক, লালমনিরহাট প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

​লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন ধ্বংস

Share this news with

লালমনিরহাটের তিস্তা ও রত্নাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অ‌ভি‌যো‌গে শনিবার (২০ জুন) পৃথক দুটি অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে জেলা প্রশাসন।

অভিযান প‌রিচালনা ক‌রেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ২নং স্পার ড্যাম সংলগ্ন এলাকা তিস্তা নদীর একদম তীরবর্তী। ইতোমধ্যে নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় স্থানীয় এলাকাবাসী মেম্বারের তত্ত্বাবধানে নদী ভাঙন ও পানি প্রবেশ রোধে তিস্তা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ক‌রে, বালু ফেলে রাস্তা উঁচু করার চেষ্টা করছিলেন।

একটি অভিযোগের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটদ্বয় সরেজমিনে পরিদর্শন করেন এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ভয়াবহতা সম্পর্কে তাদের কঠোরভাবে সতর্ক করেন।

সেই সাথে টেকসই সমাধানের লক্ষ্যে উক্ত রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট ইউপি মেম্বারকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আনুষ্ঠানিক আবেদন করার নির্দেশনা দেন।

উপজেলার মোগলহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রত্নাই নদী সংলগ্ন বালু উত্তোলনের স্পটে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনে জড়িতরা ড্রেজিং মেশিন ভাসিয়ে দিয়ে নদীর অপর পাড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজিং মেশিন জব্দ করা হয় এবং তা জনসম্মুখে ঘটনাস্থলেই বিনষ্ট ও ধ্বংস করা হয়।

​এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জানান, পরিবেশ ও নদী রক্ষায় এবং সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০