উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

Share this news with

বান্দরবানের রুমা উপজেলার রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লেকটংশে পাড়ায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে এখনো কোনো চিকিৎসক বা মেডিকেল টিম পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।

শনিবার (২৫ জুলাই) দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসন।

নিহত শিশুরা হলো, শৈলুং খুমীর ৯ বছর বয়সী ছেলে পলি খুমী এবং তয়সাং খুমীর ৬ বছর বয়সী মেয়ে নাতয়ই খুমী।

স্থানীয়দের দাবি, লেকটংশে পাড়ায় এখনো অনেক শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছে। নিহত শিশুদের পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় সময়মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। ফলে চিকিৎসার অভাবেই তাদের মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।

রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসন বলেন, দুর্গম পাহাড়ি পাড়াগুলোতে হামের উপসর্গের প্রকোপ বাড়ছে, এটি সত্য। তবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানতাম না। যেসব এলাকায় হামের তথ্য পাওয়া যাচ্ছে, সেখানে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও জানান, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৯০ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছে।

টিকাদান কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব যেমন রয়েছে, তেমনি দুর্গম পাহাড়ে বসবাসকারী বিশেষ করে ম্রো ও খুমী সম্প্রদায়ের অনেক মানুষের টিকা গ্রহণে অনীহার কারণেও এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথি বলেন, দুর্গম পাহাড়ে হামের উপসর্গে শিশু মৃত্যুর খবর পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুদের হামের টিকাসহ সব ধরনের টিকাদান ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১০

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৩

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৪

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৫

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৬

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৭

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৮

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

২০