নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর: চীনের বিনিয়োগে নতুন আশার আলো, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

Share this news with

দীর্ঘ প্রায় ৩০ বছরের অপেক্ষা ও নানা জটিলতার পর নতুন করে আশার আলো দেখছে বাগেরহাটের রামপালে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প। চীনের একটি বিনিয়োগকারী ও কারিগরি প্রতিনিধি দলের সাম্প্রতিক পরিদর্শনের পর প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিমানবন্দরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে বিভিন্ন কারণে প্রকল্পের কাজ আর এগোয়নি। দীর্ঘদিন ধরে কেবল বাউন্ডারি ওয়াল নির্মাণ ও ভূমি উন্নয়ন কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল এ উদ্যোগ।

গত ২৫ জুলাই চীনের একটি বিনিয়োগকারী ও কারিগরি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করে। প্রতিনিধি দলের প্রধান মি. পিটার প্রকল্পটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিনিয়োগের বিষয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছেন বলে জানা গেছে।

বিমানবন্দর চালু হলে সম্ভাব্য সুফল

  • যাতায়াতে সময় সাশ্রয়: ঢাকা থেকে খুলনা বা বাগেরহাটে বিমানপথে পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় ৩০ মিনিট।
  • পর্যটন ও বিনিয়োগে গতি: মোংলা ইপিজেড, মোংলা বন্দর এবং সুন্দরবনকে কেন্দ্র করে দেশি-বিদেশি বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধি পেতে পারে।
  • রপ্তানি সহজ হবে: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিংড়ি, মাছসহ অন্যান্য কৃষিপণ্য কার্গো ফ্লাইটে দ্রুত বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হতে পারে, যা উৎপাদকদের ন্যায্যমূল্য পেতে সহায়তা করবে।
  • কর্মসংস্থান: বিমানবন্দরকে ঘিরে পরিবহন, পর্যটন, লজিস্টিকস ও অন্যান্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে প্রকল্পের অর্থায়ন, নির্মাণকাজ শুরুর সময়সূচি এবং চূড়ান্ত বিনিয়োগ চুক্তি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংশ্লিষ্টদের মতে, এসব প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকল্পটির বাস্তবায়ন আরও স্পষ্ট হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০