সর্বশেষ
||লামায় বৃদ্ধাশ্রমের জমির মালিকানা বিরোধে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন||বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সহকারী শিক্ষিকা শতাব্দী চাকমার||গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু||কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য||বরগুনার আমতলীতে ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক||ধুনটে ৮ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড||হোসেনপুরে ​মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল||তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ে ৫ জেলার মানুষের মানববন্ধন||রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান||মাদকের আসরে পুলিশের হানা, ধামইরহাটে বিক্রেতাসহ আটক ৪

রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

Share this news with

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আশিকুল ইসলাম ধ্রুবকে সভাপতি ও ঢাকা পোস্টের প্রতিবেদক জুবায়ের জিসানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৩টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফজলুল হক।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ডেইলি ক্যাম্পাস ও মানবজমিনের প্রতিনিধি মারুফ হোসেন মিশন ও  দৈনিক ইনকিলাবের মিরাজ আফ্রিদি। সহসাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক বনিক বার্তার আবু ছালেহ শোয়েব, কোষাধ্যক্ষ দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ফজলে রাব্বি পরশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমার দেশের প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম , প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি আজাহারুল ইসলাম মীর তুহিন, দপ্তর সম্পাদক দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আবু বকর অনিক ও ক্রীড়া সম্পাদক এশিয়া পোস্টের সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন।

এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মানবকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি বিপ্লব উদ্দিন, বাণিজ্য বার্তার প্রতিনিধি সামিয়া আক্তার ও জাগরণ নিউজের প্রতিনিধি  রাফাসান আলম।

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা অধ্যাপক আখতার হোসেন মজুমদার ও সদ্য বিদায়ী সভাপতি মনির হোসন মাহিন, মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত।

নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় বৃদ্ধাশ্রমের জমির মালিকানা বিরোধে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সহকারী শিক্ষিকা শতাব্দী চাকমার

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

বরগুনার আমতলীতে ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক

ধুনটে ৮ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

হোসেনপুরে ​মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ে ৫ জেলার মানুষের মানববন্ধন

রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

মাদকের আসরে পুলিশের হানা, ধামইরহাটে বিক্রেতাসহ আটক ৪

১০

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

১১

ব্যানার জব্দ, গ্রেপ্তার ১: দৌলতপুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় পুলিশি অভিযান

১২

চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

১৩

নিখোঁজের ১৮ ঘণ্টা পরও সাঙ্গু নদীতে শিশুর সন্ধান মেলেনি

১৪

‘রক্ত লাগলে রক্ত নে, মেহেদিকে ফিরিয়ে দে’— রামগঞ্জে সহপাঠীদের মানববন্ধন

১৫

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

১৬

বরগুনায় নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার

১৭

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, ১ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার সহ গ্রেপ্তার ২

১৮

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

১৯

বগুড়ার সেই ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০