সর্বশেষ
||লালমনিরহাটে নজরুল জয়ন্তী উদযাপন||ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর||পরীক্ষা দিতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি রাশেদার||সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিপি-এইচডাব্লিউএফ’র বিক্ষোভ||রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ||নিম্নমানের সামগ্রি দেয়ায় ববিতে বন্ধ হলো রাস্তার কাজ, ল্যাবে পাঠানো হলো পাথর||স্বাস্থ্যমন্ত্রী: ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের কেউ ভ্যাকসিন নেয়নি||ঈদুল আজহায় পর্যটকদের আশাব্যঞ্জক সাড়া নেই!||সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি||দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Share this news with

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটিতে ২৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সোমবার (২৫ মে) দুপুরে রাঙ্গামাটি কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সংগঠনটির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খাদ্য সহায়তা হিসেবে ২৫০টি পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আনুগত্য ও মানবতার শিক্ষা দেয়। কোরবানি কেবল পশু জবাই নয়, বরং মানুষের ভেতরের অহংকার, লোভ ও হিংসা ত্যাগের প্রতীক। সমাজের বিত্তবানদের উচিত ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) পাহাড়ের অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। সংগঠনটি পাহাড়ে বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার পাশাপাশি মানবিক কার্যক্রমেও সক্রিয় রয়েছে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তারা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ উপকারভোগী পরিবারগুলোর হাতে ঈদ উপহার হিসেবে চাউল তুলে দেন। ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সদস্যরা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে নজরুল জয়ন্তী উদযাপন

ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পরীক্ষা দিতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি রাশেদার

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিপি-এইচডাব্লিউএফ’র বিক্ষোভ

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিম্নমানের সামগ্রি দেয়ায় ববিতে বন্ধ হলো রাস্তার কাজ, ল্যাবে পাঠানো হলো পাথর

স্বাস্থ্যমন্ত্রী: ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের কেউ ভ্যাকসিন নেয়নি

ঈদুল আজহায় পর্যটকদের আশাব্যঞ্জক সাড়া নেই!

সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

১০

শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

১১

৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের চেষ্টা

১২

১৩ মাস জেল খেটেও মুক্তি মিলল না হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল রানার

১৩

ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো নিম্নমানের পাথর দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ

১৪

যোগদানের ৮ মাসেই হোসেনপুর এসিল্যান্ডের কর্মদক্ষতায় বদলেছে ভূমি সেবা, কমেছে ভোগান্তি

১৫

রামগঞ্জে কোরবানিতে বিক্রি হওয়া গরু সহ ২টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত

১৬

নওগাঁয় ১১ টি উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৭

জনগণের তথ্য পেলেই দুর্নীতিবাজ পুলিশকে চাকরি থেকে বিদায়: আইজিপি

১৮

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাবেন, আশাবাদী রামিসার বাবা

১৯

ঈদের আমেজে মুখর বগুড়ার পশুর হাট

২০