রাঙ্গামাটি প্রতিনিধি
২১ জুন ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত

Share this news with

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৩টায় আয়োজিত এ কর্মসূচি ছাত্রশিবির ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পালন করা হয়। কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ, মসজিদ প্রাঙ্গণ এবং সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারণা চালান। তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক ডাকসু জিএস এস এম ফরহাদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মো. মমিনুল হক।

রাঙ্গামাটি জেলা সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইরফানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। পরিবেশ দূষণ রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণ প্রয়োজন।” তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত সফলতা নিশ্চিত করা সম্ভব। পরিবেশ রক্ষার এ উদ্যোগে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেন তারা।

আয়োজকরা জানান, একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রশিবিরের এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১০

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১১

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১২

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৩

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৪

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১৬

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১৭

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৮

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৯

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২০