সর্বশেষ
||জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান||বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২||ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ||‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা||‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ||বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে||খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ||এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস||২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ||প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন
Rstia Sairat Safa
২ মার্চ ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যে ইতিহাস ডাকছে মেসিকে

যে ইতিহাস ডাকছে মেসিকে
যে ইতিহাস ডাকছে মেসিকে

Share this news with

নতুন মৌসুমের প্রথম ম্যাচে হার দেখেছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচেও তেমন ইঙ্গিত মিলছিল। দুই গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লিওনেল মেসির জোড়ায় প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেছে তারা। অরল্যান্ডো সিটিকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

দুই দলের লড়াইটাকে বলা হয় ফ্লোরিডা ডার্বি। সেখানে নিজেদের মাঠে দাপট দেখিয়ে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় অরল্যান্ডো। ১৮ মিনিটে ইভান আঙ্গুলোর ক্রস থেকে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান উইঙ্গার মার্কো পাসালিচ। তার পর মাঝমাঠে বল হারানোর মাশুল গুনতে হয় মায়ামিকে। ছয় মিনিট পর ডান দিক দিয়ে গ্রিফিন ডরসির বাড়ানো বলে আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিন ওহেদা ব্যবধান দ্বিগুণ করেন।

পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মায়ামি। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মেসি ও তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দে পল গোলের কাছাকাছি পৌঁছালেও সফল হননি। ২৮ মিনিটে দে পলের দূরপাল্লার জোরালো শট ঠেকিয়ে দেন অরল্যান্ডোর কানাডিয়ান গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো। কিছুক্ষণ পর বক্সের ভেতর থেকে মেসির শটও দারুণ দক্ষতায় রুখে দেন তিনি।

তবে বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। ৪৯ মিনিটে বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তি প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে মায়ামিকে ম্যাচে ফেরান।

 

এর আট মিনিট পর বক্সের প্রান্তে বল পেয়ে বাঁ পায়ের শটে ক্রেপোকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান মেসি। ৮৫ মিনিটে মায়ামিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন মহাতারকা। তার সূক্ষ্ম পাস থেকে জালে বল জড়ান তেলাস্কো সেগোভিয়া। তার পর ৯০ মিনিটে নিচু ফ্রি-কিকে ক্রেপোর হাত ফসকে বল জালে পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন মেসি।

এর ফলে লিওনেল মেসির ক্যারিয়ারে মোট গোলসংখ্যা এখন ৮৯৮। আর মাত্র দুই গোল করলেই নতুন ইতিহাস গড়বেন এলএম টেন। ইতিহাসের দ্রুততম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইফলক স্পর্শ করবেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন কিংবদন্তি।

কোথায় মেসির কত গোল :

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির গোলসংখ্যা ১১৫টি। ক্যারিয়ারের সোনালী সময়টা যেখানে কাটিয়েছেন সেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জার্সিতে তার গোল ৬৭২টি। প্যারিস জায়ান্ট পিএসজির হয়ে ৩২ গোল করেন এলএম টেন। এছাড়া বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে তার গোলসংখ্যা দাঁড়াল ৭৯।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস

২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন

১০

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১১

জাবিতে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’, ক্যাশলেস লেনদেনে নতুন উদ্যোগ

১২

‎নোয়াখালী বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি

১৩

হল শিক্ষার্থীদের জন্য ফিস্ট মিলের আয়োজন, ক্ষোভ মেস শিক্ষার্থীদের

১৪

‎চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১

১৫

ফ্যামিলি কার্ড শুমারিতে স্বচ্ছতা চান এমপি কাজী রফিকুল ইসলাম

১৬

শ্রম অভিবাসন খাত সংস্কারে নতুন জোটের আত্মপ্রকাশ, দ্বিপাক্ষিক শ্রম চুক্তির দাবি

১৭

দিনরাত মিলিয়ে ১৪ ঘণ্টা লোডশেডিং, দিশেহারা ধুনটের মানুষ

১৮

ঠাকুরগাঁওয়ে ফিড নিয়ে অভিযোগ, ৮২ বস্তা জব্দ; জরিমানা ৩০ হাজার

১৯

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০