সর্বশেষ
||মহাদেবপুরে ঐতিহ্যের স্মারক: নজর কাড়ছে ‘গরুর গাড়ি চত্বর’||লালমনিরহাটে বিপুল পরিমাণ ইউএস ডলার সহ যুবক আটক||রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী||পিলখানা হত্যাকান্ড: শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপুরণ দাবি||নওগাঁয় গ্রাম পুলিশদের সরঞ্জাম দিচ্ছে জেলা প্রশাসন: দরপত্র আহ্বান||নওগাঁয় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে আয়েশা সিদ্দিকার নিয়োগ||নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ||সমাজসেবায় সম্মাননা পেলেন বগুড়ার রাকিব ও গফুর||মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর||বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ

মৌলভীবাজারে প্রতিবেশী কর্তৃক কিশোরী ধর্ষিত, গর্ভপাতের ঘটনায় সুরগুল

Share this news with

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে এক কিশোরী (মাদরাসা ছাত্রী) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। ভিকটিম বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় মৌলভীবাজার ২৫০শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ভিকটিম কিশোরী দীর্ঘ দিন ধরে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে তার খালার বাড়িতে বসবাস করে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে আসছিল। গত (১২ই জানুয়ারি) সম্পর্কে মামা ছমছু মিয়া (৫৫) (পিতা- মৃত মছদ্দর আলী), ভিকটিমকে গৃহস্থালির কাজে সহায়তার কথা বলে তার ঘরে ডেকে নেয়। ঘরে প্রবেশ করার পর অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে দেয় এবং কিশোরীর মুখ চেপে ধরে প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়ায় ভয়ে ওই কিশোরী বিষয়টি কাউকে না বলে গোপন রাখে। কিন্তু ঘটনার ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

গত (২৪শে এপ্রিল) ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ও গর্ভপাতের ঘটনা ঘটে। পরদিন শনিবার (২৫শে এপ্রিল) রাত ১০টার দিকে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে ধর্ষণের আলামত ও গর্ভপাতের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করেন।

ভিকটিমের স্বজনরা জানিয়েছেন, কিশোরীটি চোখের সমস্যার জন্য সম্প্রতি একটি চক্ষু হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলো। তাদের ধারণা, সেই চিকিৎসার ঔষধ সেবনের প্রতিক্রিয়ায় এই গর্ভপাত ঘটে থাকতে পারে। তবে হাসপাতালের চিকিৎসকরা ধর্ষণের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করছেন।

ভিকটিম কিশোরী মৌলভীবাজার সদর থানাধীন আমতৈল এলাকার বাসিন্দা হলেও ছোটবেলা থেকেই রাজনগরের টেংরা ইউনিয়নে তার খালার বাড়িতে থেকেই তার বেড়ে উঠা এবং সেই সুবাধে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।

বিষয়টি পরিবারের লোকজন জানলে পরে ডাক্তারের পরামর্শে অভিযুক্তকে কৌশলে হাসপাতাল পর্যন্ত আনানোর ব্যবস্থা করেন। কথামত স্বজনরা অভিযুক্ত ছমছু মিয়াকে হাসপাতালে পৌঁছা মাত্র সদর থানা পুলিশকে অবহিত করলে তাকে আটক করে রাজনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে রাজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোর্শেদুল হাসান খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, রাতেই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাদেবপুরে ঐতিহ্যের স্মারক: নজর কাড়ছে ‘গরুর গাড়ি চত্বর’

লালমনিরহাটে বিপুল পরিমাণ ইউএস ডলার সহ যুবক আটক

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

পিলখানা হত্যাকান্ড: শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপুরণ দাবি

নওগাঁয় গ্রাম পুলিশদের সরঞ্জাম দিচ্ছে জেলা প্রশাসন: দরপত্র আহ্বান

নওগাঁয় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে আয়েশা সিদ্দিকার নিয়োগ

নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ

সমাজসেবায় সম্মাননা পেলেন বগুড়ার রাকিব ও গফুর

মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ

১০

নওগাঁর শান্ত আকাশে কান্নার সুর: কবে থামবে এই বিচারহীনতার সংস্কৃতি?

১১

সান্তাহার রেলস্টেশন এলাকায় আধা কেজি ভাং পাতা উদ্ধার, চাঞ্চল্য

১২

মির্জাপুর বার আউলিয়া মাজারে ভক্তদের ঢল

১৩

মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য সবচেয়ে বড় মিথ্যা কী?

১৪

শিক্ষকদের শাটডাউনের মধ্যেই নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

১৫

নারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে রাকসুর নারী উদ্যোক্তা মেলা

১৬

শ্রম মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় সভায় ঈদ বোনাস পরিশোধের সিদ্ধান্ত

১৭

বায়েজিদে পুলিশের জোড়া অভিযান: অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

১৮

সার সংকটে বিপাকে কৃষক, ডিলার পয়েন্টে দীর্ঘ লাইন

১৯

ধুনটে ছাত্রদের আন্দোলনের মুখে যৌন নিপীড়নের অভিযুক্ত শিক্ষক অপসারণ

২০