পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ

Share this news with

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়মনীতি তোয়াক্কা না করে ফার্মেসি পরিচালনার দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানার আওতায় এনেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) উপজেলার মিঠাছড়া বাজার ও মিরসরাই কলেজের রোড এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন অমান্য করায় সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানটির নেতৃত্ব দেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কিছু ফার্মেসিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চিকিৎসকদের জন্য বরাদ্দকৃত ‘ফিজিশিয়ান স্যাম্পল’ (ওষুধের নমুনা) বিক্রি করা হচ্ছিল। এছাড়া অনেকের কাছে ড্রাগ লাইসেন্স ছিল না এবং কেউ কেউ মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। সাধারণ ক্রেতাদের কাছ থেকে ওষুধের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা এবং দোকানে মেয়াদহীন ওষুধ মজুদের প্রমাণ পাওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে অপরাধের ধরন ও তীব্রতা বিবেচনা করে ৫টি ফার্মেসিকে ভিন্ন ভিন্ন অংকের জরিমানা করা হয়—
হক ফার্মেসি: ১০,০০০ টাকা।
হাবীব ফার্মেসি: ৫,০০০ টাকা।
নুরজাহান ফার্মেসি: ৫,০০০ টাকা।
ভূঁইয়া ফার্মেসি: ৫,০০০ টাকা।
ফাল্গুনী ফার্মেসি: ২,০০০ টাকা।

মিরসরাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, গ্রাহকদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং ওষুধের বাজারে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান। ব্যবসায়ী ভাইদের ওষুধ সংক্রান্ত প্রচলিত আইন মেনে ব্যবসা করার অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম দেখা গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালীন চট্টগ্রাম জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান এবং মো. ফজলুল হক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরসরাই থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

১০

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

১১

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

১২

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

১৩

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

১৪

ছাড়পত্র-লাইসেন্স ছাড়াই বান্দরবানের অধিকাংশ করাতকল

১৫

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

১৬

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

১৭

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

১৮

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

১৯

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

২০