নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে ছাত্রজোটের বিক্ষোভ মিছিল

Share this news with

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোট-এর উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন তামজিদ হায়দার, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন; সাইদুল হক নিশান, সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল; নাঈম উদ্দিন, আহ্বায়ক, বিপ্লবী ছাত্র যুব আন্দোল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং জাবির আহমেদ যোবেল, সাধারণ সম্পাদক, বিপ্লবী ছাত্র মৈত্রী, কেন্দ্রীয় কমিটি।

পরবর্তীতে মিছিলটি টিএসসি চত্বরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।

বিক্ষোভকারীরা দাবি করেন, প্রস্তাবিত মার্কিন বাণিজ্য চুক্তি দেশের অর্থনৈতিক স্বার্থ, শিল্পখাত ও জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এ সময় তারা চুক্তি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের প্রতি জাতীয় স্বার্থ রক্ষার আহ্বান জানান।

মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। এতে আনুমানিক ৫০ জন নেতাকর্মী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

১১

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

১২

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১৩

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৬

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৭

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৮

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

২০