মোঃ ​মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
২১ মে ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দায় সরকারি ভিজিএফ ও টিসিবির ৯০০ কেজি চাল উদ্ধার: ভ্যানচালক গ্রেফতার, মূলহোতা পলাতক

Share this news with

নওগাঁর মান্দায় দুস্থ ও গরিব মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফ এবং টিসিবির ৯০০ কেজি চাল কালোবাজারির উদ্দেশ্যে মজুদের অভিযোগে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার মূলহোতা মোঃ বাবু মন্ডল (৫৬) বর্তমানে পলাতক রয়েছেন।

​গতকাল বুধবার (২০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানাধীন ০৬ নং মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ মানুষের মাঝে বিতরণের চাল জালিয়াতি করে পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। বিকেল সাড়ে ৬টার দিকে মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ বাবু মন্ডলের বাড়ির একটি টিনশেড রান্নাঘরে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বরাদ্দের বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।

​পরবর্তীতে তল্লাশি ও নজরদারি বাড়ানোর অংশ হিসেবে সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিন্দইন ব্রিজ মোড় সংলগ্ন পাকা রাস্তা থেকে সন্দেহভাজন একটি ভ্যান থামানো হয়। সে সময় ভ্যানচালক মোঃ উজ্জল সাকিদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, জব্দকৃত টিসিবি ও সরকারি চালগুলো তিনি সংগ্রহ করে বাবু মন্ডলের বাড়িতে মজুদ করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

​পুলিশ জানায়, সরকারি চাল অবৈধভাবে মজুদ করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করার মাধ্যমে আসামিরা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় অপরাধ করেছেন। গ্রেফতারকৃত ভ্যানচালক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​অভিযানের বিষয়ে নওগাঁর পুলিশ সুপার জানান, ঘটনার মূলহোতা বাবু মন্ডলসহ এই চক্রের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সরকারি ত্রাণ ও রেশন সামগ্রী নিয়ে যেকোনো ধরণের কালোবাজারি রোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০