সর্বশেষ
||গর্ভের সন্তান নষ্টে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম||বগুড়ায় দশ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মামলায় শহর শ্রমিক দল নেতা জেমস কারাগারে||ধরলায় নিখোঁজ দুই ভাই, বড় ভাই সাব্বিরের লাশ উদ্ধার, অপর লাশ উদ্ধারে অভিযান অব্যাহত ​||ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||আটোয়ারী মির্জাপুরে ৬ জুয়ারী আটক||দেবিদ্বারের গুনাইঘরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন দুই শতাধিক রোগী||বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার||মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার||জাতীয় বাজেটে ‘শ্রমিক রেশনিং’ ব্যবস্থা চালুর দাবি টিইউসির||বিজয়নগরে চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share this news with

বগুড়ার ধুনটে প্রকাশ্য দিবালোকে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় গোলাম রব্বানী (৪৮) নামে এক সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। হামলাকারীরা ইট দিয়ে আঘাত করে ওই সাংবাদিকের মাথা থেঁতলে দিয়েছে।

গতকাল সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত গোলাম রব্বানী দৈনিক নববাণী ও মানাস মিডিয়ার উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় পূর্বগুয়াডহরী গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হামলার পর স্থানীয় জনতা ধাওয়া করে আল আমিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আটক আল আমিন গোসাইবাড়ি মাস্টারপাড়ার ইব্রাহীম হোসেনের ছেলে।

এই ঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই রবিউল হাসান বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আল আমিন পেশায় একজন ট্রাকচালক। এই পেশার আড়ালে দেশের বিভিন্ন জেলার শীর্ষ মাদক সিন্ডিকেটের সাথে তার গভীর সখ্যতা গড়ে ওঠে।

সে দীর্ঘদিন ধরে গোসাইবাড়ি বাজার এলাকায় প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিল।

গতকাল সকালে আমতলা চারমাথা এলাকায় আল আমিনকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখে সাংবাদিক গোলাম রব্বানী তার মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও করতে থাকেন।

এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন সাংবাদিক রব্বানীর ওপর অতর্কিত হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আঘাত করে তার মাথা থেঁতলে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,সাংবাদিক রব্বানীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে, উপস্থিত জনতা ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসায়ী আল আমিনকে ধরে পুলিশে দেয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক আসামি আল আমিনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার (৯ জুন) সকালে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।” এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভের সন্তান নষ্টে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম

বগুড়ায় দশ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মামলায় শহর শ্রমিক দল নেতা জেমস কারাগারে

ধরলায় নিখোঁজ দুই ভাই, বড় ভাই সাব্বিরের লাশ উদ্ধার, অপর লাশ উদ্ধারে অভিযান অব্যাহত ​

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আটোয়ারী মির্জাপুরে ৬ জুয়ারী আটক

দেবিদ্বারের গুনাইঘরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন দুই শতাধিক রোগী

বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় বাজেটে ‘শ্রমিক রেশনিং’ ব্যবস্থা চালুর দাবি টিইউসির

বিজয়নগরে চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

১০

তারাগঞ্জে পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধ তেল উৎপাদন: কারখানাকে লাখ টাকা জরিমানা

১১

কলাপাড়ায় মাছ শিকারে গিয়ে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

১২

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০% বাড়ল, সিন্ডিকেট নৈরাজ্যের আশঙ্কায় রোগীরা

১৩

কুমিল্লা বিসিক : স্থায়ী জলাবদ্ধতায় বিপর্যস্ত কারখানা উৎপাদনে স্থবিরতা

১৪

দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

১৫

কুয়াকাটায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৬

কর্ণফুলী নদীতে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডি-পিবিআই

১৭

মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

বরগুনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ব্যবসায়ীর মাথা বিহীন মরদেহ উদ্ধার

১৯

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

২০