এ এম ফাহাদ, খাগড়াছড়ি (মাটিরাঙ্গা) প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‎মাটিরাঙ্গায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ

Share this news with

‎খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় কয়েকদিন টানা ভারী বর্ষণে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

‎৯ জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি মাটিরাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট ও বসতঘর পরিদর্শনে যান এবং পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। পরিদর্শনকালে উম্মে তাহমিনা মিতু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাদের হাতে জরুরি ত্রাণ সহায়তা তুলে দেন।

‎ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, টানা ভারী বর্ষণে পৌর এলাকার চরপাড়ায় নদী ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া ভূঁইয়াপাড়া এলাকার রাস্তার ড্রেন ভেঙে বসতঘরে পানি ঢুকে কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে এবং পানি নামতে শুরু করেছে।

‎ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সাদ্দামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎পরিদর্শন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, ভারী বর্ষণে যে সমস্ত রাস্তাঘাট ও কালভার্ট ভেঙে গেছে, বৃষ্টি কমলেই সেগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে। দুর্যোগ মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১১

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১৩

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

১৪

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

১৫

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

১৬

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

১৭

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

১৮

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

১৯

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

২০