মোঃ সনেট মাতাব্বর, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
২৩ মে ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহেশখালীতে অবাধে পাহাড় কাটা, ঝুঁকিতে পরিবেশ ও জনজীবন

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

ঘরবাড়ি নির্মাণে পাহাড় সমান, নীরব প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় একের পর এক পাহাড় কেটে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। পরিবেশ ধ্বংস করে এভাবে পাহাড় সমান করার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়লেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি পাহাড়ের মাটি কেটে জায়গা সমতল করে সেখানে বসতঘর, দোকানপাট ও ভবন নির্মাণ করছেন। দিনের পাশাপাশি রাতের আঁধারেও চলছে পাহাড় কাটার কাজ। এতে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে ভয়াবহ ভূমিধসের আশঙ্কা।

স্থানীয় বাসিন্দারা জানান, “যেভাবে পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে, তাতে কয়েক বছরের মধ্যে মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য বিলীন হয়ে যাবে। বর্ষা মৌসুম এলেই আতঙ্কে থাকতে হয়।”

পরিবেশ সচেতন মহল বলছে, পাহাড় শুধু মাটির স্তূপ নয়; এটি প্রাকৃতিক সুরক্ষা দেয়াল হিসেবেও কাজ করে। নির্বিচারে পাহাড় কাটার ফলে ভারী বৃষ্টিপাতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার আশঙ্কাও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে পাহাড় কাটার সঙ্গে জড়িতরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

সচেতন মহলের দাবি, দ্রুত অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর নজরদারি বাড়াতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ভবিষ্যতে বড় ধরনের মানবিক বিপর্যয়ও দেখা দিতে পারে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

২

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

৩

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

৪

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

৫

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

৬

বগুড়ায় রেড ক্রিসেন্ট তহবিল আহরণে সক্ষমতার কর্মশালা

৭

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

৮

আবরারের কবর জিয়ারত শেষে বিএনপি-ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, লাঞ্ছিত ৩ সাংবাদিক

৯

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

১০

হাতিরঝিলে সিএনজির ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, ঢামেকে চিকিৎসাধীন

১১

পর্যটকদের শহর বান্দরবানে স্থানীয়দের বিনোদনের সংকট

১২

‎খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কয়েক ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি বক্তৃতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১৫

এসএসসিতে ফেল করলেই বছরজুড়ে অপেক্ষা নয়, ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

১৬

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই – এমপি মোশারফ হোসেন

১৮

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

১৯

শারদীয় দুর্গোৎসবে সরকারি খাদ্যসহায়তা, পূজামণ্ডপপ্রতি ৬০০ কেজি চাল বরাদ্দ দিলেন এমপি বাচ্চু মোল্লা

২০