সর্বশেষ
||দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার||বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ||জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন||বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার||নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম||চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত||রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা||তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা||রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন||বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক
মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
১২ জুন ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Share this news with

নওগাঁর মহাদেবপুরে ভূমি দখলের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে হাসিনা বানু নামে এক নারীর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে তাঁর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে বৃহস্পতিবার মহাদেবপুরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নিয়ে হাসিনা বানু প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন।

অভিযোগ রয়েছে, মানববন্ধনের পর শুক্রবার সকালে আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে জুয়েল, টিপু, রোমজান, আঞ্জুমান, শাহনাজ ও মনেক্কা নামের কয়েকজন হাসিনা বানুর বাড়িতে গিয়ে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া প্রয়োগ করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টাও করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় হাসিনা বানুর স্বামী বাবর আলী বাঁধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিনা বানু ও তাঁর স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

হাসিনা বানু বলেন, “আমি মানববন্ধনে সত্য ঘটনা তুলে ধরেছি। এর প্রতিশোধ নিতেই আমার ওপর হামলা ও নির্যাতন করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে হাসিনা বানুকে উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে নির্যাতনের কিছু আলামত দেখা গেছে। তবে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য কেনাবেচার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।”

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এদিকে এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দলের একটি অংশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

১০

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

১১

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

১২

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

১৩

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

১৪

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

১৫

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

১৬

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

১৭

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১৮

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

১৯

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

২০