সর্বশেষ
||ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১||ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক||যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী||বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা||স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার||বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!||ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন||হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন||আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!||নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোলে ওজন জালিয়াতির ফাঁদ: এক ট্রাকেই লাখ টাকার শুল্ক গায়েব!

Share this news with

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য ওজন পরিমাপকে কেন্দ্র করে নতুন করে বড় ধরনের অনিয়মের চিত্র সামনে এসেছে। অভিযোগ উঠেছে, বন্দরের ৩১ নম্বর পচনশীল পণ্য স্কেলকে ঘিরে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে ওজন জালিয়াতি করে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিচ্ছে। প্রযুক্তিনির্ভর এই কারসাজিতে ব্যবহার করা হচ্ছে স্কেল পরিচালনার সফটওয়্যারের আইডি ও পাসওয়ার্ড, যার মাধ্যমে শুল্ক না দিয়েই পণ্য ছাড়ের সুযোগ তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় বন্দরের ভেতরের কিছু কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। ইতোমধ্যে বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ‘রোকেয়া ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে ডাব্লিউবি-২৩-এফ-৮১৪২ নম্বর ট্রাকে আঙ্গুর আমদানি করে। পণ্যটির ম্যানিফেস্ট নম্বর ৬০১-২০২৬-০০১-০০২৫৮৩৩/০৪, তারিখ ২৫ এপ্রিল ২০২৬। চালানটি ছাড়করণের দায়িত্বে ছিল বেনাপোলের পরিচিত সিএন্ডএফ প্রতিষ্ঠান ‘উৎস শিপিং লাইন্স’, যা উজ্জল ও শামিমের যৌথ মালিকানাধীন।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, ২৫ ও ২৬ এপ্রিল বন্দরের ৩১ নম্বর পচনশীল পণ্য স্কেলে ট্রাকটির ওজন পরিমাপে অস্বাভাবিক গড়মিল ধরা পড়ে। খালি ট্রাকটির প্রকৃত ওজন ১৩ হাজার ৩১০ কেজি হলেও স্কেল স্লিপে তা দেখানো হয় ১৩ হাজার ৮৮০ কেজি অর্থাৎ ৫৭০ কেজি বেশি। অভিযোগ রয়েছে, এই অতিরিক্ত ওজন দেখানো স্লিপ পরবর্তীতে বিভিন্ন চালানে ব্যবহার করে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে।

হিসাব অনুযায়ী, শুধু আঙ্গুরের ক্ষেত্রেই এই ৫৭০ কেজি ওজনের ভিত্তিতে প্রায় ৭ লাখ টাকার শুল্ক ফাঁকি সম্ভব। আর যদি একই পদ্ধতিতে উচ্চ শুল্কযুক্ত পণ্য আনা হয়, তবে প্রতি চালানে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বন্দরের পচনশীল পণ্য ইয়ার্ডে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সিএন্ডএফ সংশ্লিষ্ট শামিম-উজ্জল চক্র, ওয়ারহাউস সুপারিনটেনডেন্ট রনি, ট্রাফিক পরিদর্শক হাফিজুর রহমান মিয়া এবং আরও কয়েকজন মিলে প্রতিটি ভারতীয় ট্রাক থেকে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত আদায় করছে। এর বিনিময়ে ওজন কারসাজির মাধ্যমে শুল্ক কমিয়ে দেওয়া হচ্ছে।

এ ধরনের অনিয়মের প্রভাব ইতোমধ্যেই জাতীয় রাজস্ব খাতে পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে, যার পেছনে বন্দরের এ ধরনের কারসাজিকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

অনুসন্ধানে আরও জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে বন্দরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এই সিন্ডিকেট গড়ে ওঠে এবং এখনো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বন্দরে প্রবেশ করা ট্রাকগুলোর পূর্ববর্তী ওজন রেকর্ড যাচাই করলে প্রকৃত অনিয়ম সহজেই বেরিয়ে আসবে।

অভিযোগের বিষয়ে ওয়ারহাউস সুপারিনটেনডেন্ট আশিকুর রহমান রনি বলেন, আমি পচনশীল পণ্যের স্কেলে অতিরিক্ত দায়িত্বে আছি। ওজনের গড়মিলটি যান্ত্রিক ত্রুটির কারণে হয়ে থাকতে পারে।

ট্রাফিক পরিদর্শক হাফিজুর রহমান মিয়া বলেন, গত ২৫ এপ্রিল আমার আইডিতে একটি খালি ট্রাকের ওজনে গড়মিল হয়েছে। এটি প্রযুক্তিগত ত্রুটি হতে পারে।

সংশ্লিষ্ট মহল বলছে, বন্দরকেন্দ্রিক এই ধরনের প্রযুক্তিনির্ভর জালিয়াতি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় রাজস্ব খাতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী

বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা

স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

১০

মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল

১১

নওগাঁয় বিএনপির অভিযোগের পর ১১ বাজার ব্যবসায়ীদের সভা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১২

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

১৩

রুমার দুর্গম পাড়ায় হামের ভয়াবহ বিস্তার: দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইসহ মৃত ৭

১৪

গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

১৫

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন

১৬

আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৭

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল

১৮

সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির

১৯

সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

২০