আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগমগঞ্জে আবারও গুলি, গুলিবিদ্ধ ওয়ার্কশপ মালিক

Share this news with

‎নোয়াখালীর বেগমগঞ্জে আবারও গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। নুর আলম নামে এক ওয়ার্কশপ মালিককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর ভাইয়ের একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
‎
‎বুধবার রাত ১১টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আশ্বাদ ব্যাপারী বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
‎
‎ভুক্তভোগী নুর আলমের দাবি, অসুস্থ ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে রুবেল ও রায়হানসহ কয়েকজন সন্ত্রাসী তাঁদের গতিরোধ করে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে আশ্বাদ ব্যাপারী বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাঁর ডান হাতের বাহুতে গুলি লাগে বলে জানান নুর আলম।
‎
‎গুলিবিদ্ধ অবস্থায় চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎
‎এদিকে, স্থানীয়দের অভিযোগ, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। গত ১৫ দিনে অন্তত ৯ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, দখলবাজি ও অস্ত্রবাজির অভিযোগে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ।
‎
‎রাতের বেলায় গুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
‎
‎তবে পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
‎
‎বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. সামছুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে। কয়েকজন গুলির শব্দের মতো আওয়াজ শোনার কথা জানিয়েছেন। নুর আলমকে মারধর করা হয়েছে; তাঁর আঘাত গুলির কারণে হয়েছে কি না, তা চিকিৎসকদের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
‎
‎পুলিশের দাবি, অভিযুক্ত রুবেল ও রায়হানকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে। একই সঙ্গে ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

২

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৩

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

৪

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৫

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

৮

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

৯

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১০

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১১

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১২

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৩

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১৪

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১৫

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১৭

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১৮

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

২০