মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে ৪ জনের কারাদণ্ড

Share this news with

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারী চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে বীরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন— উত্তর সুজালপুর এলাকার মোজাহারুলের ছেলে ফারুক হোসেন, তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কাজল গ্রামের মৃত ক্ষিতীশ চন্দ্র রায়ের ছেলে তাপস চন্দ্র রায় পেয়েছেন ১ বছরের কারাদণ্ড। বীরগঞ্জ পৌরসভার মাকড়াই মহল্লার আনিস ইসলামের ছেলে মুসিকুল ইসলাম এবং কল্যাণীহাট এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে উজ্জ্বল-কে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

সাজাপ্রাপ্ত আসামিদের প্রয়োজনীয় পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

১০

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

১১

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১২

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১৩

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১৪

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৫

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৬

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৭

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৮

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৯

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

২০