তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজিবির কূটনৈতিক তৎপরতায় সমাধান, ১২ জনকে ফিরিয়ে নিল ভারত

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশইনের ঘটনায় তিন দিনের অচলাবস্থার অবসান হয়েছে। নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে টানাপোড়েনের পর অবশেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ১২ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার ভোরে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের শনাক্ত করে বিজিবি। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে একাধিক দফায় আলোচনা চালানো হয়।

ঘটনার দিন পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও বিএসএফের অসহযোগিতার কারণে তা বাস্তবায়ন হয়নি। পরদিন বিলগাতুয়া সীমান্তে অনুষ্ঠিত আরেক দফা বৈঠকেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এ সময় বিএসএফ পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের নিজেদের নাগরিক হিসেবে গ্রহণে অনীহা প্রকাশ করে।

ফলে নারী ও শিশুসহ ১২ জনকে কয়েকদিন শূন্যরেখা এলাকায় অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। খোলা আকাশের নিচে অবস্থান, প্রচণ্ড গরম, মশার উপদ্রব এবং ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন বলে জানা গেছে।

পরে বিজিবির আনুষ্ঠানিক প্রতিবাদ ও কূটনৈতিক যোগাযোগের প্রেক্ষিতে বিএসএফ বিষয়টি পুনরায় যাচাই করে। সর্বশেষ সোমবারের পতাকা বৈঠকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার বিষয়ে সম্মত হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে উজির আলী, তার স্ত্রী জয়নুর বেগম, ছেলে শিহাদ, ইনজামুল ও শিশু সামাদসহ কয়েকটি পরিবারের সদস্য রয়েছেন। তারা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছিলেন।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১২ জনকে বিএসএফ নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সীমান্তে পুশইন ও মানবিক সংকটের পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানিয়েছে বিজিবি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০