সর্বশেষ
||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান
লালমনিরহাট প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএসএফ এর গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঝড়লো আরও একটি প্রাণ

Share this news with

পাটগ্রামের ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে মোঃ আলী হোসেন (৪৯) নিহত হয়। নিহত মোঃ আলী হোসেন ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) সরকারহাট এলাকার পিতা-মৃত আব্দুল গফুর এর ছেলে।

গত সোমবার (৬ এপ্রিল) সীমান্তে বিএসএফ এর  গুলিতে এক যুবক আহত হওয়ার ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফ গুলির ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করেন কিন্ত এর ১দিন পর দিবাগত রাত বুধবার বিএসএফ এর গুলিতে এক ব্যাক্তি নিহত হলেন।

৬১ বিজিবি প্রেস সূত্রে জানায়, ধবলগুড়ি এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ভারতীয় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ এর সাতগ্রাম ক্যাম্পের এলাকায় আনুমানিক রাত ২:৫০ মিনিটে ০১ রাউন্ড এবং আনুমানিক ভোর ৪:৫০ মিনিটে পুনরায় আরও ০১ রাউন্ড ফায়ারের শব্দ শোনা যায়।

এর প্রেক্ষিতে আনুমানিক সকাল ৬:৩৫ মিনিটে  ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল কথোপকথনের মাধ্যমে বিএসএফ জানায়, আনুমানিক ০৭-০৮ জন বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্তে তারকাঁটা বেড়া কর্তনের উদ্দেশ্যে গমন করলে বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক ফায়ার করে। এক পর্যায়ে চোরাকারবারীদের সাথে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি/হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে বাংলাদেশী নাগরিক মোঃ আলী হোসেন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। বিএসএফ মৃতদেহটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে ভারতীয় হাসপাতালে প্রেরণ করে।

সীমান্তে গুলি ও বাংলাদেশী নাগরিক হত্যায় ১১:০০ টায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তে এ ধরণের হত্যা কোনভাবে গ্রহণযোগ্য নয় বলে বিজিবি’র পক্ষ হতে তীব্র প্রতিবাদ জানানো হয়।

প্রতিউত্তরে বিএসএফ কমান্ড্যান্ট বলেন, তারা ছিল চিহ্নিত এবং তালিকাভুক্ত চোরাচালানকারী।  তারা চোরাচালানির উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে এবং বিএসএফ সদস্যকে আঘাত করে। পরবর্তীতে, আত্মরক্ষার্থে বিএসএফ সদস্য ফায়ার করতে বাধ্য হয়। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়ে বিএসএফ কমান্ড্যান্ট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রোটেস্ট নোট দেয়া হয়েছে এবং ব্যাটালিয়ান, সেক্টর এবং রিজিয়ন সদর দপ্তর এর পক্ষ হতে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মৃতদেহ ভারত হতে বাংলাদেশে নিয়ে আসার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১০

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১১

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১২

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১৩

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৪

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৫

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৬

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৭

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৮

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১৯

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

২০