সর্বশেষ
||বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা||লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত||বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী||সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী||অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ||আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা||শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পেলেন ঠাকুরগাঁও সদরের খাইরুল ইসলাম||হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান উচ্ছেদ||জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো||কুয়াকাটা উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয় ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ -এর তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি

বায়েজিদে পুলিশের জোড়া অভিযান: অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

Share this news with

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ২টি বন্দুক, কার্তুজ, চাইনিজ কুড়ালসহ ডাকাতি করার একাধিক সরঞ্জাম।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৩ মে) দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

বায়েজীদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল করিমের নেতৃত্বে এসআই মিজানুর রহমান চৌধুরী ও সঙ্গীয় ফোর্স রাতে বিশেষ অভিযান ডিউটি পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চক্রেশো আবাসিক এলাকার ৪নং রোডের জি.এম ভবনের সামনে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে।

পুলিশের আভিযানিক দলটি তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হাসান (২৮), মোঃ মঈন উদ্দিন (২৫), মোঃ ইয়াছিন আরাফাত (২১), মোঃ নয়ন (২০) ও আরিফুর রহমান বাবু (২০)।

গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ২টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি এবং ১টি শক মেশিন উদ্ধার করা হয়।

একই রাতে বায়েজিদ বোস্তামী থানার এসআই পুলক চন্দ্র মন্ডল ও তাঁর টিম অক্সিজেন সংলগ্ন রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের সামনে অপর একটি অভিযান পরিচালনা করেন। সেখানেও ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় হাতেনাতে আরও ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—  মোঃ সম্রাট (৩০), মোঃ রবিউল হোসেন (২৪), জাহিদ হাসান (২৮), মোঃ রাজু (৩০), মোঃ রকিবুল হাসান (২৪) এবং আব্দুর রহমান ভুট্টো মিয়া (৩২)।

এই চক্রটির কাছ থেকে ১টি স্টিলের চাপাতি, ২টি স্টিলের ছুরি, ১টি লোহার কাটার এবং ১টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

ছবি— বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের গ্রেফতারকৃত ১১ জন সক্রিয় সদস্য।

পুলিশি রেকর্ড যাচাই করে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের অনেকেই পেশাদার ও দাগী অপরাধী। তাদের বিরুদ্ধে আগেরও একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সদস্যদের মধ্যে মোঃ হাসান এর নামে ডাকাতি ও খুনসহ ৩টি মামলা, মোঃ সম্রাট এর নামে মাদক, চুরি ও অস্ত্র আইনে ৩টি মামলা, মোঃ রবিউল হোসেন এর নামে চুরি ও ডাকাতির ২টি মামলা, জাহিদ হাসান এর নামে ২টি ডাকাতির মামলা এবং মোঃ রাজু ও রকিবুল হাসান এর নামে পূর্ববর্তী বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

বায়েজীদ বোস্তামী থানা পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা (ডাকাতির প্রস্তুতি ও সমাবেশ) এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা (মামলা নং-২৮, ২৯ ও ৩০) রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ (১৪ মে) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সহযোগীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত

বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী

সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পেলেন ঠাকুরগাঁও সদরের খাইরুল ইসলাম

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান উচ্ছেদ

জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

কুয়াকাটা উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয় ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ -এর তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি

১০

বরগুনার আমতলীতে মহামারী হাম আক্রান্তে শিশু আদিল এর মৃত্যু

১১

সংগ্রামের মাঠে গড়ে ওঠা নেতৃত্ব শেরপুরের ইমরান খান

১২

কাজ শেষ হওয়ার আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল!

১৩

দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

১৪

স্ত্রীকে রেখে স্বামী পলাতক: মান্দায় নগদ টাকা ও বিপুল ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

১৫

নওগাঁর ধামইরহাটে মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, ৭ জন গ্রেফতার

১৬

রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ড: ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, আসামি গ্রেফতারে অভিযান

১৭

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

১৮

নিখোঁজের একদিন পর খালে মিলল শিশু ওয়াহিদুলের মরদেহ, এলাকায় শোকের ছায়া

১৯

জাবিতে জুলাই হামলা: বাধ্যতামূলক অবসরসহ শাস্তি ১১ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের

২০