মো: মোস্তাকিম হোসেন, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বায়ুদূষণ রোধে নওগাঁ সদরে ভ্রাম্যমাণ আদালত: ২৫ হাজার টাকা জরিমানা

Share this news with

নওগাঁ সদরের উকিলপাড়া এলাকায় পরিবেশ দূষণ ও বায়ুদূষণ রোধে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উকিলপাড়ার কাজীর মোড় থেকে ডিবি অফিস সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহ মোঃ রাশেদ।

​জানা যায়, নির্মাণাধীন ভবনসমূহে বালু ও ইটসহ অন্যান্য নির্মাণসামগ্রী ঢেকে না রাখা, উন্মুক্তভাবে রাস্তায় ফেলে রাখা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে যথাযথ নিয়ম না মেনে ভবন নির্মাণ করার অপরাধে ২টি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও নগদ আদায় করা হয়েছে।

​অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনা ও সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসার নওগাঁর একটি চৌকস দল।

​অভিযানের সময় আশেপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের বায়ুদূষণ রোধে সতর্ক করা হয় এবং উপস্থিত জনগণকে পরিবেশ সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

​পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ ও বায়ুদূষণ প্রতিরোধে জেলায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে আজিমপুর কলোনিতে শিক্ষার্থী উচ্ছেদের প্রতিবাদে জাতীয় ছাত্রসভার সংবাদ সম্মেলন

১

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

২

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

৩

পাসের হার কমলেও বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে, জিপিএ-৫ পেয়েছেন ৭৪৭ শিক্ষার্থী

৪

সদর উপজেলাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

৫

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

৬

৩০ হাজার টাকা বেতনের দাবিতে শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

৭

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

৮

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

৯

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

১০

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

১১

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

১২

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

১৪

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

১৫

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

১৭

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

১৮

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

১৯

বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল

২০