সর্বশেষ
||ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার ৮দিন পরেই বদলি, প্রশ্নে সরব আমতলীবাসী

Share this news with

বরগুনার আমতলী উপজেলা মানুষের মনে আজ একটাই প্রশ্ন! কেন? ১মাস ২৭দিনের মাথায় এত দ্রুত বদলি করা হলো ওসি আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজকে?

গত ২৭ এপ্রিল ২০২৬ আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আসে দৃশ্যমান পরিবর্তন। মাদক কারবারি, সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন এই কর্মকর্তা।

মাত্র দু-মাসের ব্যবধানে তিনি শুধু আমতলীর মানুষের মন জয়ই করেননি, বরং বরগুনা জেলার মে-২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবেও নির্বাচিত হয়েছেন। মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন তার নেতৃত্বে কর্মরত আরও কয়েকজন পুলিশ সদস্য।

কিন্তু সফলতার এই সময়েই এলো বদলির আদেশ। আর সেই খবরে হতাশ হয়ে পড়েছেন উপজেলার সাধারণ মানুষ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে চলে আসা মাদক বাণিজ্য, দালালি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন ওসি হাসনাইন পারভেজ। অপরাধীদের মধ্যে তৈরি হয়েছিল ভয় ও আতংক। আর সাধারণ মানুষের মধ্যে জন্ম নিয়েছিল নিরাপত্তার অনুভূতি।

স্থানীয়দের অনেকেই বলছেন, একজন কর্মকর্তা যখন সৎভাবে দায়িত্ব পালন করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেন, তখন তার আকস্মিক বদলি মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দেয়।

আজ আমতলীর চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম— সর্বত্র চলছে একই আলোচনা। সাধারণ মানুষ জানতে চায়, কী কারণে এমন একজন দক্ষ মানবিক জনবান্ধব কর্মকর্তাকে এত দ্রুত বদলি করা হলো?

আমতলীবাসীর প্রত্যাশা, জনস্বার্থ ও এলাকার সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করবেন।কারণ, একজন ভালো কর্মকর্তার চলে যাওয়া শুধু একটি বদলি নয়, অনেক সময় তা সাধারণ মানুষের আশা-ভরসারও একটি অধ্যায়ের সমাপ্তি হয়ে দাঁড়ায়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

১০

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১১

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১২

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১৩

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১৪

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৫

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৬

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৭

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৮

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৯

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

২০