সর্বশেষ
||ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
২১ জুন ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় এবার ১লক্ষ ১৮ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

Share this news with

বরগুনার ৬টি উপজেলা ও ১টি পৌরসভায় ০৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ১৮ হাজার ৬৯৬ জন শিশুকে এবার ১টি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চলতি বছরের আগামী ২৮ জুন থেকে শুরু হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রধানগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে এবং বরগুনা জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে রোববার (২১ জুন) বেলা ১১ টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ হল রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিং -এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মিজ্ তাছলিমা আক্তার।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ্’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস , সিনিয়র সহকারী পুলিশ সুপার।

এসময় ক্যাম্পেইন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন রেখে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপত হারুন- আর- রশিদ রিংকু  সাধারণ সম্পাদক আবু জাফর মো: সালেহ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন  বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ।

এ অনুষ্ঠানের মাধ্যমে ভিটামিন ‘এ’ সম্পর্কিত একটি স্থীর চিত্র সংবলিত তথ্যচিত্র উপস্থাপন করা হয়। একই সাথে সিভিল সার্জন কার্যালয় কর্তৃক তথ্য সংবলিত একটি কাগজ সূত্রমতে- ক্যাম্পেইন চলাকালে বরগুনায় একটি পৌরসভা ও ছয়টি উপজেলায় ৯৫১টি কেন্দ্রে ৪৫৭ জন স্বাস্থ্যকর্মী এবং ১ হাজার ৪৪৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে ওই একদিনই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিশেষ ব্যবস্থায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে চার দিন চুলচেড়া খোঁজের মাধ্যমে বাদ পড়া শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

১০

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১১

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১২

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১৩

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১৪

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৫

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৬

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৭

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৮

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৯

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

২০