সর্বশেষ
||দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার||বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ||জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন||বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার||নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম||চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত||রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা||তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা||রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন||বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড় পর্দায় বিশ্বকাপ উন্মাদনা: জাবিতে খেলা দেখার আয়োজন জাকসুর

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় ফিফা ফুটবল বিশ্বকাপের ম্যাচ উপভোগের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

জাকসু সূত্রে জানা গেছে, আগামী রবিবার (১৪ জুন) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গনে কাতার ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ প্রদর্শনের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করা হবে। একই দিন রাত ৪টায় ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচও বড় পর্দায় দেখানো হবে।

আয়োজকরা জানান, প্রাথমিকভাবে মুক্তমঞ্চ প্রাঙ্গনে খেলা দেখার ব্যবস্থা করা হলেও পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বটতলা ও জাকসু প্রাঙ্গনেও বড় পর্দা স্থাপনের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ক্যাম্পাসের তিনটি স্থানে শিক্ষার্থীদের জন্য খেলা দেখার সুযোগ তৈরি করা হবে।

এ বিষয়ে জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের আগ্রহ ও দাবির প্রেক্ষিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে মুক্তমঞ্চে আয়োজন করা হলেও পরবর্তীতে আরও দুটি স্থানে বড় পর্দা স্থাপন করা হবে। যেহেতু অধিকাংশ ম্যাচ গভীর রাতে অনুষ্ঠিত হবে, তাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতি চোখে পড়লে দ্রুত নিরাপত্তা কর্মকর্তাদের অবহিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা টহল জোরদার থাকবে। খেলা প্রদর্শনের নির্ধারিত স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে এবং পুরো আয়োজন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

১০

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

১১

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

১২

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

১৩

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

১৪

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

১৫

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

১৬

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

১৭

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১৮

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

১৯

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

২০