এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৩ নভেম্বর ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া আদর্শ কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

Share this news with

বগুড়া আদর্শ কলেজের চারতলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পরিচালন বাজেটের আওতায় রাজস্ব খাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় আধুনিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। ১ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) পুরান বগুড়ার আদর্শ কলেজ চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। আনুষ্ঠানিকভাবে নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।

উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, আদর্শ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সহকারী প্রকৌশলী সবুজ মিয়া, উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাখাতে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে বিএনপি সরকার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হচ্ছে। উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি বাড়াতে নিয়মিত তদারকি করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা, মর্যাদা, আধুনিক অবকাঠামো নির্মাণ, স্মার্ট শ্রেণিকক্ষ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

২

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

৩

বগুড়া আদর্শ কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

৪

বেরোবিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৫

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, ভাঙা হলো স্থাপনা

৬

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

৭

কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান

৮

সান্তাহারে হোটেলের খাবার খেয়ে ৫ জন হাসপাতালে

৯

মিরপুর-১১-তে শ্রমিকদের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপে ছত্রভঙ্গ

১০

এসএসসি নির্বাচনী পরীক্ষার মধ্যে বিস্ফোরণ, ফিলিপনগর বিদ্যালয়ে আতঙ্ক

১১

শেরপুরে অটোরিকশাচালক হত্যার রহস্য উদ্ঘাটন, নাতি-নানি গ্রেপ্তার

১২

সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

১৩

ককটেল হামলা মামলায় ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

১৪

বগুড়ায় চারমাথা থেকে কামারগাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণে অংশীজনদের মতবিনিময় সভা

১৫

ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা ও নুহাস বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

১৬

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ: অভিযুক্ত মূল হোতা বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা মুরাদ এখন কুড়িগ্রামে, পলাতক সহযোগী

১৭

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

মিরপুর-১০-এ শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ শ্রমিকরা

১৯

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

২০