
বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক তানভীর রহমান আহত হয়েছে। সড়কে পড়ে থাকা মবিলের ওপর স্লিপিং করে এ দুর্ঘটনা ঘটে। আহত সাংবাদিকের সুস্থতা কামনা করে উপজেলাবাসীর দোয়া চেয়েছেন প্রেস ক্লাব নেতারা।
গত বৃহস্পতিবার পেশাগত কাজে নন্দীগ্রাম থেকে বগুড়া শহরে যাওয়ার পথিমধ্যে কাহালু উপজেলার ইন্দুখুর স্কুলের সামনে দুর্ঘটনায় আহত হয় সাংবাদিক তানভীর রহমান। তিনি নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য। দৈনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত আছেন।
শনিবার (১৫ আগস্ট) বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়কের ওপর মবিল পড়েছিল। সেখানে চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ছিঁচকে পড়ে আহত হয় সাংবাদিক তানভীর। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সাংবাদিকের সুস্থতা কামনা করেছেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া, সহসভাপতি জুলফিকার আলী ভুট্টো, আব্দুল বারীক, মিজানুর রহমান মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান, সহ সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল, পাঠাগার সম্পাদক মশিউর রহমান মানিক, সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মেহেদী হাসান রুবেল, আবু হানিফ, সিয়ামুল হক রাব্বি, সিয়াম হোসেনসহ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন