
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সেরা মৎস্য চাষী সম্মাননা ও মাছের পোনা অবমুক্তকরণ করেছে উদযাপন কমিটি।
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যে গতকাল রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। স্টাফ কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। অডিটোরিয়ামে সম্মাননা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক। পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম সাজু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টুসহ শতাধিক মৎস্য চাষী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মৎস্য চাষীদের আগ্রহ ও সচেতনতা বাড়লে দেশের মৎস্য সম্পদের উন্নয়নে অবদান রাখবে। সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ও সহায়তা দিচ্ছে। মৎস্য চাষের উন্নয়ন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মন্তব্য করুন