
বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন বিএনপির আয়োজনে ‘মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে চাঁদমুহা সরলপুর মহাবিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন এবং বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য মো. ফেরদৌস আলম পিলু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব শাহ আলম জনিসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা আরও জোরদার হবে বলে প্রত্যাশা তাদের।
মন্তব্য করুন