
বগুড়া জেলার চারমাথা থেকে নুরানী মোড় হয়ে কামারগাড়ী রেলঘুমটি পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আলম, নির্বাহী প্রকৌশলী রাশেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল।
এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক মমিনুর রশীদ শাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সামসুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা।
সভায় চারমাথা থেকে নুরানী মোড় হয়ে কামারগাড়ী রেলঘুমটি পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় অংশীজনদের সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।
মন্তব্য করুন