ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: আবু হাসান

Share this news with

বগুড়ার মাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হাসান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে দেশের চলমান পরিস্থিতিতে একটি চক্রের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বগুড়া শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (মোহাম্মদ আলী হাসপাতাল) মাঠ থেকে বের হওয়া যুবদলের বিক্ষোভ মিছিলের আগে তিনি এ মন্তব্য করেন।

আবু হাসান বলেন, যারা এখন বগুড়ায় এনসিপির নেতা সেজেছেন, তারা আগে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এখন তারা এনসিপির নেতা হয়েছেন। তাই বগুড়ার মাটিতে এনসিপির কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করে বলেন, যারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে কটূক্তি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অসম্মানজনক বক্তব্য দেন, তারা দেশের জন্য কল্যাণকর হতে পারেন না।

তিনি আরও বলেন, আপনারা নিজেদের আচরণ শোধরান। অন্যথায় যুবদল আপনাদের প্রতিহত করতে বাধ্য হবে।

আবু হাসান বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এটি তারেক রহমান, খালেদা জিয়া এবং ধানের শীষের ঘাঁটি। এই এলাকায় এনসিপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যুবদল বগুড়ার মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পিটিআই মোড়ে পৌঁছালে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সংহতি জানিয়ে এতে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, রাজনৈতিক অঙ্গনে কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর অর্জন নয়। তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সুবিধাভোগী রাজনীতি ও সনদ-বাণিজ্য জনগণ মেনে নেবে না।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. আবু হাসান আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে সবসময় রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০