সর্বশেষ
||শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা||গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল||মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ||আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ||আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ||টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক||জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়||শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ||বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার||ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ শুরু

Share this news with

বগুড়া জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। মূলত ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন করে সাধারণ মানুষের হাতের নাগালে দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।

রেজাউল করিম বাদশা বলেন, ভূমি সেবা মেলা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। মূলত ভূমিসংক্রান্ত নানা জটিলতা নিরসন করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। আমরা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছি। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে ভূমি সেবা পায়, সংশ্লিষ্ট সবাইকে সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভূমি মালিকদেরও সচেতন হতে হবে এবং নিয়মিত জমির খাজনা সঠিকভাবে পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান মেলা আয়োজনের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক বলেন, ভূমি সেবা এখন আর আগের মতো জটিল কিংবা সময়সাপেক্ষ বিষয় নয়। সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা ভূমি সেবাকে জনগণের হাতের মুঠোয় এনে দিয়েছি। সাধারণ মানুষকে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন, কর প্রদানসহ বিভিন্ন আধুনিক সেবা সম্পর্কে ধারণা দিতেই এই মেলার আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ করিম, সদর ইউএনও ওয়াজেদ আলী, সদর এসিল্যান্ড পলাশ কুমারসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আয়োজকরা জানান, মেলায় মোট ৬টি স্টল বসানো হয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় স্টলগুলোতে সরাসরি ই-নামজারি, খতিয়ানের নকল সরবরাহ, ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত পরামর্শসহ ভূমি বিষয়ক বিভিন্ন সেবা ও তথ্য দেওয়া হচ্ছে। মেলাটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা

গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ

আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ

বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

১০

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১১

মাইকিং করে বন বিভাগের ওপর সংঘবদ্ধ হামলা, রক্তাক্ত মহেশখালী

১২

কুমিল্লায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান জেলহাজতে

১৩

রাউজানে ফটিকছড়ির যুবকের মরদেহ উদ্ধার: ‘গণপিটুনি’ নাকি ‘দুর্ঘটনা’, বাড়ছে ধোঁয়াশা

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত

১৬

বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী

১৭

সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী

১৮

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

১৯

আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

২০