সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে||হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা
নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের জেরে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত একাধিক

Share this news with

রাজধানীর চকবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় ছাত্রদলের সদস্যরা ছাত্রশিবিরের দুই সদস্য মির্জা ইসমাইল ও আব্দুল্লাহ মাহিকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

এর কিছুক্ষণ পর ছাত্রশিবিরের আরও নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ ওবায়দুল হক, ছাত্রশিবিরের সদস্য ইলিয়াস ও আব্দুল্লাহ মাহি এবং আলিয়া মাদ্রাসা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছানাউল্লাহর নাম জানা গেছে। এছাড়া আরও আনুমানিক ১০ থেকে ১২ জন আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেছেন এবং বর্তমানে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন। ক্যাম্পাসে ১০-২০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, সংঘর্ষের সূত্রপাত ও ঘটনাকে ঘিরে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১১

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৩

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৪

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৫

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৭

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১৮

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১৯

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

২০