সর্বশেষ
||জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান||বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২||ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ||‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা||‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ||বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে||খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ||এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস||২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ||প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পেল ৪৬৬৮ জন চা-শ্রমিক

Share this news with

ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চা বাগানের অসচ্ছল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ভাতার ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলার ১৮টি চা বাগানের ৪ হাজার ৬৬৮ জন শ্রমিককে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনপ্রতি ৭ হাজার ৮০০ টাকা করে মোট ৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪০০ টাকার বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে ভাতা তালিকা যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও শ্রমিকদের এ সহায়তার আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

চা বাগানের অসচ্ছল শ্রমিকরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ এ ভাতা।

সভায় চা শ্রমিকদের পক্ষে আদিবাসী নেতা নারায়ণ কর্মী নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষা, যোগাযোগ, স্যানিটেশন, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবদেীন, সিনিয়র সহসভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সমনবাগ চা বাগান ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ইমদাদ-উর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি প্রশাসনিক কর্মকর্তা তপন চৌধুরী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ইউপি সদস্য আমিনুল হক, চা শ্রমিক নেতা নারায়ণ কুর্মী, নারায়ণ কালোয়ার প্রমুখ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস

২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন

১০

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১১

জাবিতে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’, ক্যাশলেস লেনদেনে নতুন উদ্যোগ

১২

‎নোয়াখালী বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি

১৩

হল শিক্ষার্থীদের জন্য ফিস্ট মিলের আয়োজন, ক্ষোভ মেস শিক্ষার্থীদের

১৪

‎চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১

১৫

ফ্যামিলি কার্ড শুমারিতে স্বচ্ছতা চান এমপি কাজী রফিকুল ইসলাম

১৬

শ্রম অভিবাসন খাত সংস্কারে নতুন জোটের আত্মপ্রকাশ, দ্বিপাক্ষিক শ্রম চুক্তির দাবি

১৭

দিনরাত মিলিয়ে ১৪ ঘণ্টা লোডশেডিং, দিশেহারা ধুনটের মানুষ

১৮

ঠাকুরগাঁওয়ে ফিড নিয়ে অভিযোগ, ৮২ বস্তা জব্দ; জরিমানা ৩০ হাজার

১৯

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০