সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ
তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতারক চক্রের টার্গেটে এমপি রেজা আহমেদ বাচ্চু, হোয়াটসঅ্যাপ হ্যাকের ঘটনায় সতর্কবার্তা

Share this news with

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। এ সুযোগে একটি প্রতারক চক্র তার পরিচয় ব্যবহার করে আর্থিক সহায়তা বা টাকা দাবি করতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে পরিচিতজন, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য জানান সংসদ সদস্য।

পোস্টে তিনি উল্লেখ করেন, তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটি বর্তমানে হ্যাকড অবস্থায় রয়েছে। ওই নম্বর থেকে যদি কারও কাছে আর্থিক সহায়তা, টাকা-পয়সা লেনদেন বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানো হয়, তবে কেউ যেন কোনো ধরনের অর্থ লেনদেন না করেন। তিনি স্পষ্টভাবে জানান, তিনি বা তার পক্ষ থেকে কাউকে কোনো অর্থ চাওয়া হচ্ছে না।

রেজা আহমেদ বাচ্চু বলেন, একটি প্রতারক চক্র তার নাম-পরিচয় ব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তাই তার পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা মোবাইল ফোনে অর্থ বা অন্য কোনো সুবিধা দাবি করা হলে তা অবশ্যই যাচাই করার অনুরোধ জানান তিনি।

সংসদ সদস্য আরও জানান, বিষয়টি জানার পরপরই আইনি ও প্রযুক্তিগত সহায়তা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

তিনি সবাইকে প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তার পরিচয়ে কোনো অর্থ বা সহায়তা চাওয়া হলে তা যাচাই না করে কোনো ধরনের লেনদেন না করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১০

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১১

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১২

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৩

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৪

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৫

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৬

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৭

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১৮

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১৯

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০